কোন খাবারে এক টাকায় কতটুকু পুষ্টি উপাদান পাচ্ছেন সেটাকেই বলছি নিউট্রিয়েন্ট পার ইউনিট কস্ট বা
Nutrient Per Unit Cost (NPUC value)
উদ্দেশ্য কি NPUC value এর?
টার্গেটেড পপুলেশন যাদের ক্রয়ক্ষমতা কম।
উদাহরণ হিসেবে দুপুরে খাওয়ার জন্য তার বাজেট ২০ টাকা। ৫ জনের পরিবার হিসেব করলে ১০০ টাকা। এখন বাজারের উর্দ্ধমূল্যের সময় সে ১০০ টাকায় এক প্যাকেট বিস্কুট কিনে খেতে পারে অথবা অন্য কিছু। সেই বিস্কুট আর অন্য খাবারের ইন্ডিভিজুয়াল NPUC value থেকে কেও বুঝতে পারবে পুষ্টিমানের দিক থেকে কোনটা ভাল এই মূল্যে।
অন্যতম উদ্দেশ্য টাকা কম থাকলেও যেন কেও ম্যালনারিশড না থাকে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান যেমনঃ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মতো গুরুত্বপূর্ণ জায়গায়। যেখানে ভোক্তা শিক্ষিত, অপেক্ষাকৃত সচেতন।
প্রাকৃতিক দূর্যোগ ও অন্যান্য বিপর্যয়ের সময় যাতে কম খরচে অধিকতর পুষ্টিমান সম্পন্ন খাবার সরবরাহ করা যায়। যেমনঃ বন্যার সময় ছাতু।
ক্রিটিক্যাল সিচুয়েশনে, দেশের উৎপাদন ব্যহত হলে প্রচলিত খাবারের মধ্যে কোনগুলো আমদানি করলে স্বল্প খরচে ক্রান্তিকাল কাটিয়ে উঠা যাবে তাও লক্ষ্য।
উদাহরণ হিসেবেঃ
৫০ গ্রাম আটার মূল্য ৩.৫ টাকা
৫০ গ্রাম আটা দিয়ে তৈরি ২ পিস প্যাকেট রুটির মূল্য ১০ টাকা
এখন একই কোয়ালিটির আটা হলে গড়পড়তা ৫০ গ্রাম আটায়
৪.৫ গ্রাম প্রোটিন ও ১৬৭ কিলোক্যালরি শক্তি পাওয়া যায়।
আটার ক্ষেত্রে
Protein NPUC value: 4.5/3.5=1.28 p/tk
Energy NPUC value: 167/3.5=47.71 kcal/tk
প্যাকেট রুটির ক্ষেত্রে
Protein NPUC value: 4.5/10= 0.45 p/tk
Energy NPUC value: 167/10= 16.7 kcal/tk
(১০০ গ্রামে পুষ্টি
প্রোটিন ৯ গ্রাম
শক্তি ৩৩৫ কিলো ক্যালরি)
উল্লেখ্য আটার ক্ষেত্রে রুটি বানিয়ে খাওয়ার ক্ষেত্রে এডিশনাল টাইম ও রান্নার খরচ যুক্ত হবে যেটা ড্রব্যাক। কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে হোমমেড, কেমিক্যাল ফ্রি হওয়ায় বেটার।
অন্যদিকে প্যাকেট রুটির ক্ষেত্রে NPUC value-ই অরিজিনাল ভ্যালু। কিন্তু এডিটিভ হিসেবে কেমিক্যাল স্ট্যাবিলাইজার, ফ্লেভার, কালার প্রভৃতি যোগ করা হয়। যা স্বাস্থ্যের দিক থেকে খারাপ।
উপরোক্ত ক্ষেত্রে আটা না হয়ে যদি গম হয় আর হোলগ্রেইন গমের আটার রুটি হয় তাহলে গম সব দিক থেকে বেটার দাঁড়াবে। ডাইজেস্টিভ ক্যাপাবিলিটি, চিউইং ক্যাপাবিলিটি সবার একই ধরলে।
“যত প্রসেসিং হবে খাবারের সুষম পুষ্টি তত কমবে, সাথে কেমিক্যাল এডিটিভ ও প্রিজারভেটিভ-স্ট্যাবিলাইজার প্রভৃতির ব্যবহার বাড়বে। মূল্য বাড়বে।”
Conditions of listing NPUC value
-Must be edible, conventional, regionally/culturally accepted food
-Availability and not rare
-Not used as drugs
NPUC value বেসিসে অধিকতর ভালো খাবার কোনটা?
প্রথমত কম্পেয়ার করতে হবে মূল উপাদানে মিল রয়েছে এমন খাবার। যেমনঃ গম-আটা-রুটি।
মনে রাখতে হবে এটাই সবশেষ মানদণ্ড নয়। কারোর ক্ষেত্রে এলার্জি প্রবলেম থাকতে পারে, স্টোরিং টাইম, খাবারের টেস্ট, ডায়াবেটিস বা অন্য রোগের কারণে প্রতিবন্ধকতা, গ্লুটিন/ল্যাকটোজ ইনটলারেন্স ইস্যু হতে পারে। NPUC value একটা ফ্যাক্টর হতে পারে খাদ্য বাছাইয়ের ক্ষেত্রে।
Drawback
-Not scientifically approved (yet)
-Not good for the economy (based on heavy food processing)
-Value may not reflect the actual nutrients of specific food, as those depends on lot of parameters like production culture
-Doesn't show harmful ingredient's presence. So the specimen must be edible, conventional, locally accepted
-Won't work if people don't welcome changed food habit
(This article contains info that requires update)




