বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

ডি বেস - স্প্রেডিং বেসিক্স ।। ভোরের গল্প


"বেসিক স্ট্রং করো, নাহলে পস্তাবে" এমন কথা হারহামেশাই শুনি। প্রাতিষ্ঠানিক পড়ালেখা ছাড়াও জীবনে চলার পথে আমাদের অনেক বিষয়ে প্রাথমিক জ্ঞান রাখতে হয়।

যেমন ধরুন আপনি কুক বা শেফ না, অথবা হতেও চাননা। কিন্তু ভাত রান্না আর ডিম ভাজিটা করতে জানেন তাহলে অনেক সময় এটা কাজে আসবে।

অথবা ধরুন বেড়াতে গিয়ে কোন বন্ধু আহত হলো। এমন সিচুয়েশনে কিছু প্রাথমিক চিকিৎসার ধারণা থাকলে হাসপাতালে নেয়ার পূর্বে দ্রুত কিছু পদক্ষেপ নিতে পারবেন।

অথবা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসের দিন আমরা নাস্তানাবুদ হয়ে যাই বিজয় দিবসকে স্বাধীনতা দিবস বলে! কিন্তু ন্যূনতম জাতীয় ইতিহাস না জানা সচেতন নাগরিক হিসেবে আমাদের লজ্জায় ফেলে।
এমন অতি সাধারণ ও ছোট ছোট বিষয়গুলো DAWN TALES টিম একে একে আপনাদের সামনে নিয়ে আসবে আমাদের নতুন শো D BASE এর মাধ্যমে, Spreading basics প্রতিপাদ্য নিয়ে।

DAWN TALES-এ দেখুন D BASE এবং অন্য শোগুলো, আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন। সেই সাথে সকল ধরণের গঠনমূলক সমালোচনার জন্য আমরা আপনাদের সাড়ার অপেক্ষায় থাকবো।

ইউটিউব চ্যানেলঃ
https://www.youtube.com/channel/UC_v5p2PBfhwlmD3Udly7pDw
ফেসবুক পেজঃ
https://www.facebook.com/Dawn-Tales-103583368596060
.video-responsive{ overflow:hidden; padding-bottom:56.25%; position:relative; height:0; } .video-responsive iframe{ left:0; top:0; height:100%; width:100%; position:absolute; }

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

NPUC value of food: Affordable nutrient rich foods list (Part 01)

কোন  খাবারে এক টাকায় কতটুকু পুষ্টি উপাদান পাচ্ছেন সেটাকেই বলছি নিউট্রিয়েন্ট পার ইউনিট কস্ট বা Nutrient Per Unit Cost (NPUC value) উদ্দেশ্য ক...