আধুনিক যুগে আমাদের এটেনশন স্প্যান কম। এজন্যে স্ক্রলিংয়ের পর স্ক্রলিং করে যেতে থাকি। খুবই স্টিমুলাস (উদ্দিপনা তৈরি করা) কিছুতে চোখ না পড়লে আমরা স্ক্রলিং থামাই না।
কন্টেন্টের ক্ষেত্রে ক্লিকবেইট মূলত টাইটেল আর থাম্বনেইল হয়ে থাকে, যেগুলো সামনে আসলেই ক্লিক করে ভিডিও দেখতে ইচ্ছে করে। এর নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত ব্যবহার রয়েছে।
কোন টপিকে ভিডিও খুজলে প্রথমেই আমাদের চোখে পড়বে থাম্বনেইল। এরপর টাইটেল (অবশ্য প্রত্যেক ভিডিও দেখাও সম্ভব না)। সেখানে সবচেয়ে আকর্ষণীয়, উদ্দীপনা সৃষ্টিকারী প্রকট কিছুতে আমাদের নজর আটকায়।
কন্টেন্ট ক্রিয়েটররাও নানাভাবে আমাদের চোখের সময় নেয়ার চেষ্টায় থাকে। এমনকি লাখো লয়েল ফ্যানবেইজ থাকা অনেক ক্রিয়েটরগনও!
ক্লিকবেইট দেয়া মানেই যে ক্রিয়েটরের উদ্দেশ্য অসাধু এমন না। ভাল সাড়া পাওয়া ক্রিয়েটরগনও আপনার চোখ আটকানোর জন্য ক্লিকি টাইটেল থাম্বনেইল দেন, বাধ্য হন।
উদাহরনে আসা যাক।
তাহসিনেশন চ্যানেলের তাহসান রাকিবের কথা বলা যায়। উনার ভিডিওগুলোতে (বিশেষত মিউজিক ভিডিও) ভিউ কাউন্ট দেন থাম্বনেইলে। সেখানে একটু চালাকি করেন। যেমন ধরুন ভিডিও ভিউজ হলো 1.5 মিলিয়ন, এমনিতেই অনেক। কিন্তু থাম্বনেইল দেখলে মনে হবে 15 মিলিয়ন!
মাঝখানের . (ডট) খুবই ছোট আকারের দেয়া থাকে উনার চ্যানেলে। সাইকোলজির ভাষায় সোশ্যাল এপ্রুভাল বলে ব্যাপারটাকে। অনেকে যেটাকে দেখছে সেটা নিশ্চয়ই ভাল হবে, এই ব্যাপারটা হয়তো কাজে লাগাতে চান উনি। ব্যাপারটাকে নেগেটিভলি নিয়ে হেটস্পিচ ছড়ানোর আগে বলে রাখা ভাল, বাংলাদেশের ক্রিঞ্জি ভালগার ইউটিউব কন্টেন্ট কমানোয় তাহসিনেশনের তাহসান রাকিবের প্রশংসনীয় ভূমিকা আছে।
![]() |
| 1.7 মিলিয়নের ছোট্ট করে দেয়া ডট (.) |
খালিদ ফারহান, দেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। উনার থাম্বনেইলটা দেখেন। ৫০০০০০ লাখ টাকা! আদতে ৫ লক্ষ টাকা। ইংরেজিতে যেটা সেখানে ৫ লাখ টাকাই লেখা। কিন্তু কন্টেন্টে ক্লাস আছে সন্দেহ নেই।
![]() |
| ৫০০,০০০ লাখ টাকা! |
এরপর আসি এম কে বি এইচ ডি বা মার্কোস ব্রাউনলির প্রসংগে। টেক টিউবারদের মধ্যে আলাদা স্থান করে নিয়েছেন যিনি। উনার একটা ভিডিও আছে ইউটিউবের ভিডিও কম্প্রেশন এলগরিদম নিয়ে (নরমালি ভিডিও সেভ করতে অনেক স্টোরেজ লাগে, এজন্য ভিডিও প্লাটফর্মগুলো আমাদের আপ্লোড করা ভিডিও কম্প্রেস করে সাইজ ছোট করে। এতে ভিডিও কোয়ালিটি কমলেও আমাদের ব্রাউজিং স্পিড বেড়ে যাওয়া, তাদের স্টোরেজ বা সার্ভার কস্ট কমাসহ অনেক সুবিধাও আছে)। ওই ভিডিওর থাম্বনেইল দেখলে কারো কারো মনে হতে পারে ব্রাউনলির পিছনে বুঝি আরেকটা শুন্য আছে। এটা নেহায়েত ডিজাইন পার্স্পেকটিভ থেকেও হতে পারে অবশ্য। তবে আমার দাবী ভদ্রসদ্র ক্লিকবেইট এটা।
![]() |
| Marques Brownlee |
তারা তিনজনই তাদের স্ব স্ব ক্ষেত্রে প্রশংসনীয় কাজ করেছেন, করছেন। TahseeNation এর তাহসান রাকিব মিউজিক প্রডিউসার ও কনটেন্ট ক্রিয়েটর।
Khalid Farhan ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তাছাড়া ডিজিটাল, অনলাইন বিজনেস, ফিউচারিস্টিক বিজনেস স্কোপ প্রেডিকশন করে ইতোমধ্যে সুনাম কুড়িয়েছেন।
টেকনোলোজি ভিডিও দেখেন কিন্তু Marques Brownlee এর নাম শুনেননি এমন হওয়ার সম্ভাবনা খুবই কম। টেক গেজেট রিভিও, টেকনোলোজি নিয়ে থটফুল মতামত দেয়ার জন্য তার জুড়ি নেই।
Article Series: ALEO (Acting Like Expert's Opinion)

.jpeg)
.jpeg)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন